• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

পারিবারিক গোরস্থানে সমাহিত হলেন সার্জেন্ট কিবরিয়া

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯, ১২:৫৪ অপরাহ্ণ
পারিবারিক গোরস্থানে সমাহিত হলেন সার্জেন্ট কিবরিয়া

পটুয়াখালী প্রতিনিধি॥ যমুনা গ্রুপের কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেলকে আজ বুধবার সুবিদখালী সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে সমাহিত করা হবে। পারিবারিকভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।

তথ্য নিশ্চিত করেছেন নিহতের খালু গাজী খলিলুর রহমান। খালু গাজী খলিলুর রহমান বলেন, ‘গত মঙ্গলবার আসরের পরে ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ শিরু মিয়া মিলনায়তনে মিকেলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার ১৭ জুলাই সকাল ৮টায় বরিশাল পুলিশ লাইনে দ্বিতীয় জানাজা শেষে। বেলা ১১টায় তৃতীয় জানাজা সুবিদখালী সরকারি রয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সুবিদখালী সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিন্দ্রায় শায়িত হলেন গোলাম কিবরিয়া মিকেল।

উল্লেখ্য, সোমবার সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্নকাঠি জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া। দুপুর সোয়া ১২টার দিকে পটুয়াখালীগামী যমুনা গ্রুপের বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানকে (ঢাকা-মেট্রো-উ-১২-২০৫৪) থামার সংকেত দেন সার্জেন্ট কিবরিয়া।