• ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কমিটি গঠন

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯, ১৫:২২ অপরাহ্ণ
পটুয়াখালীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি ॥ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা পটুয়াখালী জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠিত হয়েছে।

এড. উজ্জল বোস কে সভাপতি ও তরিকুল ইসলাম রুবেল কে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য নতুন এ কমিটি ঘোষণা করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও বরেণ্য সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।

এ সময় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মনসফ, সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স ও প্রধান পৃষ্ঠপোষক মোশারফ হোসেন পাকবীর উপস্থিত ছিলেন।

গত ২৬ জুলাই, শুক্রবার পটুয়াখালী জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ ইং এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষনা করা হয় এবং নতুন কমিটির সদস্যবৃন্দদের কে পরিচয় করিয়ে দেয়া হয়।

এ সময় কমিটির সদস্যবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

কমিটির অন্যান্য সদস্য’রা হলেন, সহ-সভাপতি নন্দিতা দাম, মোঃ বশির সরকার, মোঃ মিজানুর রহমান, ফারজানা ইতি, যুগ্ম-সাধারণ সম্পাদক আশীষ হৃদয়, তাজ হোসেন তালুকদার হৃদয়, সাংগঠনিক সম্পাদক অপূর্ব সরকার পাথর, সহ-সাংগঠনিক সম্পাদক মৃদুল চক্রবর্তী জয়, তাবিয়া জামান অপির্, অর্থ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, প্রচার সম্পাদক গোবিন্দ ঘোষাল, দপ্তর সম্পাদক স্বপ্নীল দাস, মহিলা বিষয়ক সম্পাদক শীলা রানী সন্ন্যামত, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সুমাইয়া দোলা, স্কুল বিষয়ক সম্পাদক মিজানুর রহমান অপু, সমাজকল্যাণ সম্পাদক অশোক দাস নয়ন, সাংস্কৃতিক সম্পাদক পল্লব হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মৃদুল গুহু ঠাকুরতা, ক্রীড়া সম্পাদক মোঃ লিমন মৃধা, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ শাহিন ফরাজী, সাহিত্য সম্পাদক রায়হানুল ইসলাম রিয়ন।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মোঃ মুজাহিদুল ইসলাম তুষার, মানস কান্তি দত্ত, মুজাহিদুল ইসলাম প্রিন্স, মিঠুন পাল, পলাশ দত্ত, জহিরুল ইসলাম, সুব্রত দাস কালু ও সুজয় চক্রবর্তী প্রমুখ।