• ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নারী নির্যাতন বন্ধের দাবীতে কলাপাড়ায় বিভিন্ন সংগঠনের মানববন্ধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৯, ১৭:৩৩ অপরাহ্ণ
নারী নির্যাতন বন্ধের দাবীতে কলাপাড়ায় বিভিন্ন সংগঠনের মানববন্ধন

তানজিল জামান জয়,কলাপাড়া ॥ “যৌন আক্রমন আর না”। ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যাসহ সকল যৌন হয়রানী বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল ১০ টায় কলাপাড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে মানববন্ধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুনিরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতার, আভাসের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম।

এছাড়াও একই সময় কলাপাড়া প্রেসক্লাবের সামনে নারী নির্যাতন ও যৌন হয়রানী বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করে উন্নয়ন সংস্থা এনএসএস।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কলপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমাযুন কবীর, সাধারন সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, এনএসএস কর্মী মো: বদিউজ্জামান প্রমূখ।