• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দৃস্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯, ১৫:২২ অপরাহ্ণ
দৃস্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ

শামীম আহমেদ ॥

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দৃস্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারের খাদ্য সহায়তার জিআর চাল শনিবার সকালে বিতরণ করা হয়েছে। উপজেলার সরকারী গোডাউন চত্বরে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস পাঁচটি ইউনিয়নের ৩৩জন দৃস্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেছেন।

এসময় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, দৃষ্টিহীন প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসু, ওসিএলএসডি সাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘সকলের জন্য সমান অধিকার’ বাস্তবায়নের অংশহিসেবে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জেলার ১০টি উপজেলার দৃস্টিহীন প্রতিবন্ধীদের জন্য এক টন করে জিআর চাল বরাদ্দ করেছেন।