• ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের নতুন দিগন্ত পায়রা সেতু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৯, ১৯:২৬ অপরাহ্ণ
দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের নতুন দিগন্ত পায়রা সেতু

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী লেবুখালীতে পায়রা সেতুর নদীর মাঝে মূল সেতু হবে ৬৩০ মিটার। ২০০ মিটারের ২টি স্প্যান ও দু’পাশে ২টি স্পান ১১৫ মিটার করে হবে। যা দেশের সবচেয়ে বড় পদ্মাসেতুর স্প্যানের থেকেও বড়। চারলেন বিশিষ্ট ১,৪৭০ মিটার দৈর্ঘ্যের ১৯.৭৬ মিটার এক্সট্রা বক্স গার্ডার সেতুটির উভয়দিকে ৭ কিলোমিটার জুড়ে নির্মাণ করা হবে অ্যাপ্রোচ সড়ক।

এছাড়াও সেতুটি নদীর জলতল থেকে ১৮.৩০ মিটার উঁচু হবে। ফলে নদীতে নৌযান চলাচলে কোনো অসুবিধা হবে না। সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকিত হবে সেতুটি।

সেতুকে ঘিরে পরিকল্পনায় ব্যস্ত রয়েছেন ছোট-বড় নানান ধরনের ব্যবসায়ীরা। কুয়েত সরকারের অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান চাইনিজ কোম্পানি সেতুটি নির্মাণ করছেন। দ্রুতগতিতে এগিয়ে চলেছে সেতুটির নির্মাণকাজ। নির্মাণকাজ সম্পন্ন হলে অবহেলিত দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে এক নতুন দিগন্তের সূচনা হবে।

রেসিডেন্স ইঞ্জিনিয়ার আহমদ শরীফ সজিব বলেন, উভয় তীরের গার্ডার নির্মাণ শেষে এখন নদীর মাঝের গার্ডার নির্মাণ কাজও শেষের দিকে। একই সঙ্গে স্প্যান বসানো হচ্ছে। লংজিয়ান চায়নার নির্মাণ শ্রমিকরা খাবার বিরতি ছাড়া দিন-রাত সমান তালে দ্রুততার সঙ্গে নির্মাণকাজ করছেন। এখন গড় হিসেবে ৫৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

রেসিডেন্স ইঞ্জিনিয়ার আহমদ শরীফ সজিব বলেন,২০২০ সলের জুনের দিকে নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ২০১২ সালের ৮ মে একনেক সভায় প্রকল্পটি সরকারের অনুমোদন পায় এবং ২০১৩ সালের ১৯শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী সফরে এসে লেবুখালীতে পায়রা নদীর দক্ষিণ পারে ফেরিঘাটে চার সড়ক বিশিষ্ট পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।