• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

তালতলীতে নিরাপত্তাহীনতায় কয়েকটি পরিবার

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৯, ১৫:৩৯ অপরাহ্ণ
তালতলীতে নিরাপত্তাহীনতায় কয়েকটি পরিবার

বরগুনা প্রতিনিধি ॥ বরগুনার তালতলী এলাকার নিরীহ কয়েক কৃষকের ভোগদখলীয় এবং কবলা জমি আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি বুঝ না দিয়ে চাষাবাদসহ ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি দখল করে পারিবারিক গোরন্থানে গরু চড়ানোর অ’ভিযোগ রয়েছে এলাকার আজিজ গংদের বিরুদ্ধে।

ভূক্তভোগীদের পরিবারিক সূত্রে জানা যায়, তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের মৃত মেহের আলী হাওলাদারের ছেলে আফাজ উদ্দিন, মৃত ফজলু খায়ের ছেলে জামাল খান ও কড়াইবাড়িয়া গ্রামের কুদ্দুস মুন্সির ছেলে আবুল কাসেমদের জমি একই এলাকার আ. আজিজ, শাহিনগং ওই জমি আদালতের নি’ষেধাজ্ঞা অমান্য করে জোর’পূর্বক দখলে রেখেছে। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে জোরজবরদস্তি করে ভোগদখল করছে। ভুক্তভোগীরা তাদের জমির মালিকানা স্বত্ত্ব বুঝে পেতে একটি মামলা করলে প্রতিপক্ষ ছয়টি মামলা করে নানাভাবে হয়রানি করছে তাদের। ইতোপূর্বে এলাকায় একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। সেই মামলায় ভুক্তভোগী জামাল খান স্বাক্ষী হয়। মামলায় স্বাক্ষী তদন্তকারি কর্মকর্তার নিকট ১৬১ ধারায় দেন।

পরবর্তীতে আমতলী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য প্রদান করেন। জবানবন্দিতে প্রতিপক্ষের লোকদের নাম উল্লেখ করায় বর্তমানে প্রতিপক্ষের তালতলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিনগং সাক্ষী জামাল খান যাতে সাক্ষ্য দিতে না পারে তা নিশ্চিত করতে জমিজমা নিয়ে একাধিক মামলায় যুক্ত করে হয়রানি করছে। অন্য দিকে প্রতিপক্ষ ভয় দেখিয়ে ওই হ’ত্যা মামলায় জামাল খানকে সাক্ষী দিতে দিচ্ছেনা। ফলে হ’ত্যা মামলাটি ক্ষতি’গ্রস্ত হচ্ছে। প্রভাবশালী প্রতিপক্ষের চাপে অনেক সাক্ষীই সাক্ষ্য দিতে পারেনি। এলাকায় ক্যাডার হিসেবে পরিচিত শাহিনের বিরুদ্ধে তালতলী থানা ও আমতলী ম্যাজিস্ট্রেট কোর্টে একাধিক মামলা রয়েছে।

প্রতিপক্ষ আ.আজিজের হুকুমে ও শাহিনের নেতৃত্বে তাদের লোকজন ভুক্তভোগীদের বাড়ি ও জমি ছাড়া করতে নানা কৌশল করছে। যার মধ্যে বাড়ির সীমানার পিলার ভেঙ্গে ফেলা, মিথ্যা মামলাসহ জীবন নাশের হু’মকি দিচ্ছে তারা। বর্তমানে এই পরিবারটি নি’রাপত্বাহীনতায় ভুগছে। তাদের দাবী প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরিবারটির ওয়ারিশ সূত্রে পাওয়া এবং ক্রয়কৃত আদালতের নিষেধাজ্ঞার মধ্যের জমিতে যাতে তারা নি’রাপদে ভোগদখল করতে পারে তার প্রতিকার দাবী করেছেন।