• ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ডেঙ্গু রোধে বাঁধন ববি শাখার কর্মসূচী পালন

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯, ২২:০৫ অপরাহ্ণ
ডেঙ্গু রোধে বাঁধন ববি শাখার কর্মসূচী পালন

শফিক মুন্সি, বিশেষ প্রতিনিধি ॥

মহামারি ডেঙ্গু প্রতিরোধে রোধে বাঁধন ববি ইউনিট বরিশাল নগরীর বস্তি এলাকায় দুই দিনব্যাপী জনসচেতনতা মূলক কর্মসূচী রেখেছে।

শুক্রবার (২রা আগস্ট) ছিলো কর্মসূচির প্রথম দিন। তারা নগরীর ”বঙ্গবন্ধু কলোনী” তে জনেসচেতনতা মূলক কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করে। এসময় তারা কলোনীর মানুষদের দুয়ারে দুয়ারে গিয়ে ডেঙ্গু বিষয়ক খুঁটিনাটি তুলে ধরে। বস্তিবাসীদের ডেঙ্গু, এর প্রভাব, লক্ষণ এবং ডেঙ্গু মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে কি কি করতে হবে সে সম্পর্কে ধারণা দেন।

ডেঙ্গুর লক্ষন দেখা দিলে প্রাণ রক্ষায় কি করতে হবে সে ব্যাপারেও তারা বস্তিবাসীদের বোঝান। এ ব্যাপারে বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় এর সভাপতি তৌফিক ওমর বলেন, ” অন্যান্য বছর গুলোর থেকে বাংলাদেশে এবছর ভিন্ন ধরনের ডেঙ্গু জ্বর হচ্ছে যার ফলে এবার লক্ষণ গুলোও ভিন্ন।

মানুষ শুরুতে বুঝতেই পারে না তাঁদের ডেঙ্গু হয়েছে। তাই আমরা মনে করি এ মুহূর্তে জনসচেতনতা এই মহামারি মোকাবেলার জন্য বেশি গুরুত্বপূর্ণ।