• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে হেলথ ক্যাম্প,স্বাস্থ্য সামগ্রী এবং দুঃস্থদের মাঝে চেক-ঢেউটিন বিতরন

admin
প্রকাশিত আগস্ট ১, ২০১৯, ২২:৪৭ অপরাহ্ণ
ঝালকাঠিতে হেলথ ক্যাম্প,স্বাস্থ্য সামগ্রী এবং দুঃস্থদের মাঝে চেক-ঢেউটিন বিতরন

এল.কে.লিমন খান ঝালকাঠি ॥

ঝালকাঠিতে পৌরসভাধীন ল্যাকটেটিং ভাতাভোগীদের সমন্বয়ে জাতীয় শোক দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল এবং হেলথ ক্যাম্প ও স্বাস্থ্য সামগ্রী এবং উপজেলার গরীব অসহায় এবং দুঃস্থ জনগনের মাঝে ভিজিএফ চাল ও ত্রাণের ঢেউটিন বিতরন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় পৃথক ভাবে সদর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা পরিষদ এ অনুষ্ঠান আয়োজন করেন।

সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার এর সঞ্চালনায় জেলা প্রশাসক মো. জোহর আলী সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপ পরিচালক আলতাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পিআইও মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন আর রশিদ প্রমুখ।