• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

জৈনপুরী পীর সাহেবের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯, ২২:০৫ অপরাহ্ণ
জৈনপুরী পীর সাহেবের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন

বোরহানউদ্দিন প্রতিনিধি॥
সম্প্রতি সোস্যাল মিডিয়ার মাধ্যমে তাহারিকে খতমে নবুয়্যাত বাংলাদেশের সম্মানিত আমির ড. সাইয়্যেদ মুফতি এনায়েত উল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী হুজুরের বিরুদ্ধে কাদিয়ানী সম্প্রদায় বিগত কয়েক বছর যাবৎ মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করে যাচ্ছে।

বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য প্রচার করে প্রশাসনকে বিভ্রান্ত করে যাচ্ছে। উক্ত ঘটনার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে তৌহিদী জনতার ব্যানারে মানব বন্ধন করেছে।

আজ রবিবার বিকাল ৫টায় মানিকারহাট বাজারে তাহারীকে খতমে নবুয়্যত ভোলা শাখার আয়োজনে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তারা বলেন, কাদিয়ানী সম্প্রদায় বাংলাদেশের একটি কলঙ্কিত অধ্যায়।

তারা ইসলামের লেবাস পড়ে সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। এরা বিভিন্ন ফতুয়া দিয়ে শান্তির ধর্ম ইসলামকে বিভ্রান্তির পথে ঠেলে দেয়ার চেষ্টা চালাচ্ছে। বাংলার ইসলাম প্রিয় তৌহিদী জনতা ওদের সকল অপকর্মকে রুখে দিতে প্রস্তুত রয়েছে।

মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছোটমানিকা ফাজিল মাদ্রাসার উপধ্যাক্ষ হযরত মাওলানা হাবিবুর রহমান, মানিকারহাট তাফসির কমিটির সম্পাদক হযরত মাওলানা খলিলুর রহমান, দারুসসুন্নাত মডেল মাদ্রাসার সিনিয়র আরবী শিক্ষক মোফাস্বীরে কোরআন হযরত মাওলানা ইউসুফ আল-আসলামী সাহেব, ইদারা মাদ্রাসার সুপার মাওলানা আলহাজ্ব হযরত মাওলানা ফকরউদ্দীন সাহেব, আরো উপস্থিত ছিলেন বড় মানিকা কাশিমিয়া মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুল্লাহ, সহ-সুপার হযরত মাওলানা সাইদুল হক, ডা: মাওলানা ইব্রাহিম সাহেব সহ অন্যান্য ওলামায়ে একরাম।