• ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি হলেন বরিশালের আশিকুর রহমান

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯, ২০:১৯ অপরাহ্ণ
ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি হলেন বরিশালের আশিকুর রহমান

বিডি ক্রাইম ডেস্ক ॥ দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বরিশালের আশিকুর রহমান খান।

তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সন্তান।

গত শুক্রবার (২৮ জুন) সকালে কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এবং নগর দক্ষিন সভাপতি মেহেদি হাসান ও সাধারন সম্পাদক জোবায়ের আহমেদ কর্তৃক সুপারিশকৃত পূর্ণাঙ্গ কমিটিতে তিনি এ পদ লাভ করেন।

আশিকুর রহমান পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি নিয়মতান্ত্রিক দায়িত্ব পালন ও ছাত্রলীগের নিয়ম-নীতি মেনে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করেন বলে জনিয়েছেন। এর আগে দীর্ঘ সময় তিনি গারুড়িয়া ইউনিয়ন ও বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

বর্তমানে আশিকুর রহমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এম.বি.এ প্রোগ্রামে অধ্যয়নরত। তার এ পদপ্রাপ্তিতে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।