• ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চরবাড়িয়ায় অন্তসত্ত্বা গৃহবধুকে মারধর করেছে প্রতিপক্ষ

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৯, ১৬:২৮ অপরাহ্ণ
চরবাড়িয়ায় অন্তসত্ত্বা গৃহবধুকে মারধর করেছে প্রতিপক্ষ

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্তসত্ত্বা গৃহবধুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দুপুর ১২ টার দিকে অন্তসত্ত্বা গৃহবধু মনি আক্তার (২৩) একটি আমড়া গাছ থেকে আমড়া পাড়তে যায়।

এসময় স্থানীয় গোলদার গংরা গৃহবধুকে অশ্লীল ভাষায় গালাগালি করলে তাতে প্রতিবাদ করে ওই গৃহবধু। এসময় গোলদার গংরা অন্তসত্ত্বা গৃহবধু মনি আক্তারকে বেধরক ভাবে মারধর করে।

অন্তসত্ত্বা গৃহবধুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছে আহত’র স্বজনরা।