চরফ্যাশন প্রতিনিধি॥
চরফ্যাশন থানা পুলিশ উদ্যোগে মাদক বিরোধী প্রচার করে পৌরসভা মাইকিং করা হয়েছে শনিবার দুপুরে। রাতে সাড়ে ৮টায় সদর রোডের ন্যাশনাল ব্যাংকের নিচ তলা থেকে ইউনুছ(২৫)কে ৪ পিচ ইয়াবাসহ আটক করেছে।
পুলিশ সূত্রে জানাযায়, শনিবার রাত সাড়ে ৮টায় চরফ্যাশন থানার উপ-পুলিশ পরিদর্শক(এস আই) আজিজুল ইসলামের নেতৃত্বে ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিকে তাকে আটক করা হয়। ইউনুছের বাড়ী উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফীন বলেন, চরফ্যাশন থানা পুলিশ শুক্রবার পৌরসভার ৪নং ওয়ার্ডের হানিফ(২৩) কাছ থেকে ২০পিচ ইয়াবাসহ ও দুলারহাট থানার পুলিশ শনিবার ভোর রাতে নুরাবাদের কলাবাগান এলাকা থেকে কবির পঞ্চায়েত(৩৪)কে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা দিয়ে রবিবারে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।