চরফ্যাশন প্রতিনিধি ॥
চরফ্যাশন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মাসিক সমম্বয় সভায় ছেলে ধরার ও গুজব বিরোধী প্রচারণা সচেতনার জন্যে ইমাম ও শিক্ষককের নিয়ে এক সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ইসলমী গনশিক্ষা কেন্দ্রের শিক্ষক ও ইমামদের নিয়ে এই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার আরাফাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ফাউন্ডেশনের ভোলা জেলা মাষ্টার ট্রেইনার কাশেমী, বক্তব্য রাখেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাও আবু নাসের শিক্ষক এম সিরাজুল ইসলাম প্রমুখ।