আমির হোসেন চরফ্যাশন : “ভেজাল মুক্ত খাদ্যের দেশ, মোরাই গবব বাংলাদেশ”এই শ্লোগান নিয়ে আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই আন্দোলনের উদ্যোগে চরফ্যাশন বিভিন্ন পেশা ও সুশীল সমাজের লোকজন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার দুপুর ২টায় চরফ্যাশন সরকারি টিভি মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ভেজাল মুক্ত খাদ্য চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্র নায়ক আমিন খান।
তিনি বলেন, আমাদের কেন ক্যান্সানের মত মরণ ব্যাধী রোগ হবে। আমরা সচেতন হব ভেজাল মুক্ত খাদ্য খাব। তাহলেই আমরা সুস্থ্য থাকতে পারব। সুস্থ্য মানুষের সবই সুন্দর ভাল থাকে। খাদ্যে ভেজালের বিষয় প্রতিটি সেক্টরে বা সভায় সমাবেশে কমপক্ষে এক মিনিট বলার অনুরোধ করছি। শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মাদ্রাসায় এ ভেজাল সম্পর্কে সচেতনতার বিষয় কথা বলার আহবান জানান।
এই সময় ধারাবাহিক নাটক মিরাক্কেল অভিনেতা আবু হায়দার রনি, স্থানীয় সায়মা শাহানাজ পিংকি, হুমায়ুন কবির, প্রধান শিক্ষক তানভীর আহম্মেদ, মহিলা লীগের নেত্রী সিগ্ধা, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কুতুব, যুগান্তর প্রতিনিধি আমির হোসেন, সাংবাদিক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। আজ বৃহমম্পতিবার সকালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীর মাঝে ভেজাল মুক্ত খাদ্য চাই বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই সময় ১৫জনকে পুরস্কার প্রদান করা হয়।