গৌরনদী প্রতিনিধি ॥
২১ টি জিপিএ-৫ পেয়ে বরিশালের গৌরনদী উপজেলার মধ্যে শ্রেষ্ট হয়েছে ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ মাহিলাড়া ডিগ্রি কলেজ। কলেজ সূত্রে জানা গেছে, এবছর কলেজটি থেকে ৫৫৯ জন শিক্ষার্থী পরিক্ষা দেয়। এরমধ্যে ২১ জন্য শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়াও ৯৩.২০% শিক্ষার্থী পাশ করেছে। অপরদিকে সরকারী গৌরনদী কলেজ থেকে একজন, বার্থী দুইজন, সরিকল নিজামউদ্দিন সাতজন, গৌরনদী গার্লস ছয়জন ও বাটাজোর মহিলা কলেজ থেকে দুইজন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে।
জিপিএ ফাইভ পেয়েছেন সাংবাদিক কন্যা দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরার কন্যা জেসিকা আহম্মেদ জুই মাহিলাড়া ডিগ্রি কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। মেয়ের সাফল্যে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।