• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাম রব্বানীর জন্মদিনে পটুয়াখালী ছাত্রলীগের ব্যাতিক্রমী উদ্যোগ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০১৯, ১৩:২৫ অপরাহ্ণ
গোলাম রব্বানীর জন্মদিনে পটুয়াখালী ছাত্রলীগের ব্যাতিক্রমী উদ্যোগ

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রব্বানী এর জন্মদিন উপলক্ষে বৃদ্ধাশ্রমে খাবার বিতরন এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন পটুয়াখালী ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক তানভীর হাসান আরিফ।

গতকাল বিকালে পটুয়াখালী দক্ষিন বঙ্গ বিদ্ধাশ্রমে তানভীর হাসান আরিফ এর উদ্যোগে অত্র সংগঠনের অন্যান্য নেতা কর্মীদের সাথে নিয়ে উন্নত মানের খাবার পরিবেশন করেন এবং দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি। দোয়া মাহফিলে সকল বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। তানভীর হাসান আরিফ পটুয়াখালী জেলা ছাত্রলীগের বর্তমান যুগ্ন সাধারন সম্পাদক এবং জেলা ছাত্রলীগের ভবিষ্যৎ সভাপতি প্রার্থী হিসেবে পটুয়াখালী জেলার বিভিন্ন সেবামুলক কর্মকান্ড পরিচালনা করছেন।

সুষ্ঠ রাজনীতির পথপ্রদর্শক হিসেবে পটুয়াখালীর জেলা ছাত্রলীগের কর্মীদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।