• ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০১৯, ১৬:৪০ অপরাহ্ণ
গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক ॥ পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে মতিউর রহমান ফরাজী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মতিউর একই গ্রামের বাসিন্দা।

গজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মশিউর রহমান বালু বলেন সকালে বৃষ্টির মধ্যে গ্রামের ছত্তার গাজী বাড়ির পূর্ব-দক্ষিণ পাশের বিলের ধারে জমিতে ধানের বীজ বপন করছিলেন মতিউর। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।