• ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গলাচিপায় পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৯, ১৯:২৯ অপরাহ্ণ
গলাচিপায় পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু

গলাচিপা প্রতিনিধি ॥

গলাচিপায় পানিতে ডুবে দুলাল হাওলাদার (৩৩) ও রিয়াজ খান (২৩) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামে ও ছৈলাবুনিয়া গ্রামে। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ এঘটনা নিশ্চত করেছে।

সূত্র জানায়, গলাচিপা উপজেলার কাঞ্চন বাউরিয়া গ্রামের আ.রহিম হাওলাদের পুত্র দিন মজুর দুলাল হাওলাদার বাউরিয়া খালে দুপুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পারে তার মৃত লাশ এলকাবাসী উদ্ধার করে।

এলাকাবাসী ধারনা মৃগী রোগে তার মৃত্যু হতে পারে। অন্য দিকে, গোলখালী ইউনিয়নের হরিদেবপুর গ্রামের খালেক খান তার পুত্র রিযাজ খান (২৩) বোন লিজা বেগমের শ্বশুর বাড়ী আমখোলা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের আ.হক সিকদার বাড়ী বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে রিয়াজ খান কাকরাবুনিয়া খালে মুখ ধৌত করতে গেলে পানিতে ডুবে যায়। পরে তার মৃত লাশ উদ্ধার করে।