• ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯, ১৭:৪৪ অপরাহ্ণ
গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইশরাত মাসুদ, গলাচিপা ॥

“জমা পানির ক্ষমা নেই, ডেঙ্গু প্রতিরোধে চলো যাই” এই প্রতিপাদ্যের আলোকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির আলোকে গলাচিপা উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে সিপিপি’র স্বেচ্ছাসেবক সদস্য, ইউনিয়ন টিম লিডার, উপজেলা টিম লিডার, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি মিছিল বের করে।

র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা দরবার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার শাহ্ মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো: সুহৃদ সালেহীন, উপজেলা স্বাস্থ্য আবাসিক কর্মকর্তা ডা: মো. মোস্তফা সিকদার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো. ইমাম সিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা ও উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, উপজেলা সিপিপি টিম লিডার আবু হেনা মো. শোয়েব ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন ও গলাচিপা ইউনিয়ন টিম লিডার মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা উপস্থিত শিক্ষার্থী, সিপিপি স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি পেশার জন সাধারণকে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে ক্যাম্পেইন করে নিজ বাড়ি, পরিবেশ, অফিস আদালত ও সকল ক্ষেত্রে পরিচ্ছন্নতার মাধ্যমে মানুষের জীবনকে নিরাপদ করার জন্য বক্তারা বিভিন্ন মত প্রকাশ করেন।

এছাড়া মশারি, নেট, ক্রীম ব্যবহার, এরোসোল লোশন ও নানাবিধ উপকরণ ব্যবহার এবং গর্ভবতী মা ও শিশুদের সুরক্ষার জন্য সকলকে সচেষ্ট হওয়ার জন্য সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও স্বাস্থ্য কর্মকর্তা অনুরোধ জানান।

সরকারের এই অনুষ্ঠানে গলাচিপা পৌরসভার কর্তৃপক্ষ না আসায় দুঃখ প্রকাশ করেন।