• ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গলাচিপায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাথে মতবিনিময় সভা

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৯, ১৭:৪৭ অপরাহ্ণ
গলাচিপায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাথে মতবিনিময় সভা

rbt

গলাচিপা প্রতিনিধি ॥

পটুয়াখালীর গলাচিপায় নবগঠিত টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ফোরামের প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ।

থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ফোরামের সভাপতি সোহাগ রহমান (মোহনা টিভি), সাধারণ সম্পাদক হাসান এলাহী (মাইটিভি), সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান উদ্দিন জিকু (বিজয় টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আরমান (আনন্দ টিভি), কোষাধ্যক্ষ রিপন বিশ্বাস (মুভি বাংলা টিভি), তথ্য সম্পাদাক গোলাম মাহমুদ স্বপন(এসটিভি) প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম (বঙ্গ টিভি), দপ্তর সম্পাদক তপন (বঙ্গ টিভি) রাঙ্গাবালী।

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সকল প্রতিনিধি বৃন্দ।

এ সময় ওসি বলেন, পুলিশ সাংবাদিক কাঁধে কাধ মিলিয়ে কাজ করলে সমাজের সকল দুর্নীতি দমন সহজ হবে, তিনি আরো বলেন বর্তমান সরকারের উন্নয়নের ধরা ব্যাহত করত কিছু কুচক্রী মহল বিভিন্ন গুজব ছড়ানোসহ নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে এ জন্য সমাজের তথা সারা বিশ্বের মানুষের কাছে সরকারের মুল উদ্দেশ্য নিয়ে সঠিক সংবাদ পৌঁছে দেওয়ার জন্য সকল সাংবাদিকদের কাছে অনুরোধ করেন।