• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গলাচিপায় এক রাতে ১৫টি দোকান চুরি

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯, ১৭:৪৭ অপরাহ্ণ
গলাচিপায় এক রাতে ১৫টি দোকান চুরি

গলাচিপা প্রতিনিধি ॥

সোমবার গভীর রাতে গলাচিপায় ১৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ একটি চোরের দল সদর ইউনিয়নের তিনটি বাজারে হানা দিয়ে এ ঘটনা ঘটায়। এতে দোকানদারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চুরি হওয়া দোকান গুলোর মালিক- মুরাদনগর বাজারের সোহেল বয়াতি, আবু তালেব, জাফর মুসুল্লি, মামুন হাং, দেলোয়ার ডাক্তার, শাহবুদ্দিন সিকদার, রাসেল মুসল্লী, ফারুক হাং, ইটবাড়িয়া বাজারের নিজাম, সেরাজুল, সোহেল এবং বোয়ালিয়া খেয়াঘাট সংলগ্ন বাজারের আলমগীর হোসেন, নাঈম রাড়ী, মাহাবুবুর প্যাদা। এসব দোকানগুলো থেকে মোবাইল, নগদ টাকা ও দোকানে থাকা মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আখতার মোর্শেদ জানান, চুরির ঘটনায় অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে।