খবর বিজ্ঞপ্তি ॥ গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো লাভজনক অবস্থানে থাকার পরেও আরেক দফা মূল্যবৃদ্ধির ঘোষনা অযৌক্তিক। কতিপয় লুটেরা ব্যবসায়ীর মুনাফার স্বার্থে জনগণের পকেট কেটে গ্যাসের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল ২ জুলাই, ২০১৯ মঙ্গলবার সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্ত্বরে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার সদস্য নবীন আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে সকল সচেতন নাগরিকবৃন্দদের অংশগ্রহনের আহবান জানায় তিনি।