• ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতার লক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

admin
প্রকাশিত আগস্ট ২, ২০১৯, ১৭:১৬ অপরাহ্ণ
কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতার লক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

কুয়াকাটা প্রতিনিধি ॥
কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতার লক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে। এ লক্ষ্যে সেরকারী সংস্থা গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও এসএসডিপি’র সহায়তায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ২ আগস্ট শুক্রবার, সকাল ৯টায় পর্যটন ইয়ুথ ইন থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পর্যটন নগরী কুয়াকাটার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে অংশগ্রহণকারীদের সমন্বয় সৈকতের ময়লা আবর্জনা পরিস্কারের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান চালান হয়। পরে পর্যটন ইয়ুথ ইন অডিটরিয়ামে এক আলোচনা সভা করা হয়েছে। সভার শুরুতেই পবিত্র কোর আন থেকে তেলাওয়াত করেন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মাওঃ মোঃ আঃ মান্নান। আলোচনার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ১মিনিট নিরবতা পালন ও সূরা ফাতিহা পাঠ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ও এসএসডিপি’র নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন সেরকারী সংস্থা গ্রাম বাংলা উন্নয়ন কমিটি’র নির্বাহী পরিচালক এ কে এম মাকসুদ, কনসালটেন্ট ইউএনডিপি ইন্ডিয়া, মি.কবির আরোরা, টিআইবি-বরিশাল, শুভংকর চক্রবর্তী, মহিপুর থানার উপ-পরিদর্শক মোঃ ইদ্রিস, কুয়াকাটা হোটেল মোটেল ওনার এ্যাসোসিয়েশন লিঃ সাধারণ সম্পাদক মোঃ আঃ মোতালেব শরীফ, প্যানেল মেয়র-২ ও পৌর কাউন্সিলর মোঃ শাহ আলম, প্রমুখ।

সভায় কুয়াকাটা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখার সংবাদ কর্মীদের পক্ষে বক্তব্য দেন কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাইদ। এছাড়া সভায় ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় গন্যমান্য, মাধ্যমিক স্তরের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান।