• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কুয়াকাটায় মসজিদে পানির ফিল্টার বিতরণ

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯, ১৭:২৪ অপরাহ্ণ
কুয়াকাটায় মসজিদে পানির ফিল্টার বিতরণ

জুয়েল ফরাজী, মহিপুর প্রতিনিধি ॥ পটুয়াখালী জেলাধীন মহিপুর থানা কুয়াকাটা পৌরসভার মধ্যে অন্যতম একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন কুয়াকাটা তরুণ ক্লাব।

ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১২ সালে। সেই থেকে হাটি হাটি পা পা করে সামাজিক কার্যক্রমের মধ্য দিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় কুয়াকাটা পৌরসভার মধ্যে তিনটি মসজিদে মুসল্লীদের বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ফিল্টার বিতরণ করেন,কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদ, কুয়াকাটা ঘাটলা জামে মসজিদ ও বাইতুল আরব জামে মসজিদ (এসি মসজিদ নামে পরিচিত) এই মসজিদ তিনটিতে সুপেয় পানির ফিল্টার বিতরণ করা হয়।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন কুয়াকাটা তরুণ ক্লাবের উপদেষ্টা, মাসুদ আল বেলাল, ব্যবস্থাপনা পরিচালক হোটেল আল বেলাল,মোঃ রাসেল খান, ব্যবস্থাপনা পরিচালক হোটেল খান প্যালেস, কুয়াকাটা তরুণ ক্লাবের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ, সাধারণ সম্পাদক এইচ এম রাসেল, অর্থ সম্পাদক সোলাইমান, পরিকল্পনা বিষয়ক সম্পাদক এইচ এম অলি উদ্দিন,সমাজসেবামূলক সম্পাদক আসাদুজ্জামান মিরাজ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শামীম হোসেন রাজু, প্রচার সম্পাদক সোহেল মাহমুদ এবং ক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।