• ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কাউখালীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে আওয়ামীলীগের প্রস্তুতি সভা

admin
প্রকাশিত আগস্ট ৭, ২০১৯, ২২:০৪ অপরাহ্ণ
কাউখালীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে আওয়ামীলীগের প্রস্তুতি সভা

কাউখালী প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, কাজী মাছুদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, সুনীল কুন্ডু, আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল মারুফ পিয়াল, জেলা পরিষদের সদস্য মামুন হোসেন বাবলু জমাদ্দার সহ পাচঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক প্রমুখ।