• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কলাাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেধরা গুজব রোধে সচেতনতামূলক সভা

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯, ২০:৩১ অপরাহ্ণ
কলাাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেধরা গুজব রোধে সচেতনতামূলক সভা

তানজিল জামান জয়, কলাপাড়া ॥ কলাপাড়া উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেধরা গুজব রোধে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়ার জয়বাংলা বাজারে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ছেলে ধরা সন্দেহে গ্রামবাসীরা আটক করে পুলিশে সোর্পদ করার পর নিশান বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর দুই ছাত্রীর গায়ে অজ্ঞাত দুই ব্যক্তি তরল জাতীয় পদার্থ নিক্ষেপ করলে তারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ায় গুজব প্রকট ভাবে ছড়িয়ে পড়ে উপক’লীয় উপজেলা কলাপাড়ার সর্বত্র। এ গুজব থেকে মানুষকে সচেতন করতে এবং শিশু শিক্ষার্থীদের মধ্যে আতংক কাটাতে এসভা গুলোতে অভিভাবক,শিক্ষাথী ও গ্রামবাসীরা উপস্থিত হয়।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধুলাসার ইউনিয়নের চরচাপলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছেলে ধরা গুজব রোধে সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিদ্যালয় ম্যনেজিং কমিটির সভাপতি হুমায়ূন কবীর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মসিউর রহমান, সাংবাদিক মিলন কর্মকার রাজু, ইউপি সদস্য রফিকুল ইসলাম, শিক্ষক নুরন্নবী, অভিভাবক কুলসুম বেগম, নাজমা বেগম, শিক্ষার্থী জামিল হোসেন, নিবির ও নুরে আরা সাফা প্রমূখ। সভায় বক্তরা ছেলে ধরা আতংকে যাতে অভিভাবকরা আতংকিত না হয় এজন্য সরকারের বিভিন্ন সচেতনতা মূলক কর্মকান্ডের প্রসংসা করেন। এবং গুজবে কান না দিয়ে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা দেখলে আইন হাতে তুলে না নিয়ে ৯৯৯ নম্বরে কল করে প্রশাসনকে সহযোগীতা করার আহবান জানান। কলাপাড়া ও মহিপুর থানার অফিসার ইনচার্জ জানান, এ গুজব রোধে প্রশাসন সজাগ রয়েছে। ইতিমধ্যে কলাপাড়া উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মূলক সভা প্রতটি ইউনিয়ন ও পৌর সভায় মাইকিং করা হয়েছে।