• ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতার র‌্যালী ও মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯, ২১:৫৮ অপরাহ্ণ
কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতার র‌্যালী ও মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

তানজিল জামান জয়,কলাপাড়া ॥
মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ গণসচেতনতা ও শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে কলাপাড়া পৌরসভা। সোমবার বেলা ১১টায় পৌরসভা কার্যালয় থেকে এ উপলক্ষ্যে র‌্যালী বের হয়।

শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব ও থানা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।

উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ, কলাপাড়ার ওসি মো. মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, সিপিপি উপজেলা টিম লিডার মোতালেব হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র‌্যালীতে অংশ নেয়। এর আগে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়ে শহরে র‌্যালি বের করে।