তানজিল জামান জয়,কলাপাড়া ॥ মাসিক স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে এনজিও, সিভিল সোসাইটি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে এ্যাডভোকেসী সভা বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। নজরুল স্মৃতি সংসদ এনএসএস এর আয়োজনে বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় এ সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ডা. আমিনুল ইসলাম, সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত মজুমদার, আফরোজা ইয়াসমিন, কানিজ ফাতিমা, জেসমিন আক্তার প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন এনএসএস এর প্রকল্প সমন্বয়কারী জাকির হোসেন। বক্তারা বলেন যে, মাসিক সম্পর্কিত বিষয় সচেতনতার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।