• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

এসএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত ৪৯৭৮, বহিষ্কার ৫ পরীক্ষার্থী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০১৯, ১৩:১১ অপরাহ্ণ
এসএসসি পরীক্ষা প্রথম দিনে অনুপস্থিত ৪৯৭৮, বহিষ্কার ৫ পরীক্ষার্থী
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই আজ সাধারণ শিক্ষাবোর্ডে বাংলা ১ম পত্র এবং মাদ্রাসা বোর্ডে কুরআন মাজিদ পরীক্ষায় ৪৯৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে বহিষ্কৃত হয়েছেন ৫জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানা গেছে।
নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সাধারণ আট বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিতির সংখ্যা সবচেয়ে বেশি।  এ বোর্ডে ১৩৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতিতে রাজশাহী বোর্ড দ্বিতীয় অবস্থানে ৭৬২ জন। এছাড়া কুমিল্লা বোর্ডে ৬৩১, যশোর বোর্ডে ৪৬৩, দিনাজপুর বোর্ডে ৫৪১, সিলেট ৩১৮, বরিশালে ৩৯০, চট্টগ্রামে ৪৭৭জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ৫জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এরমধ্যে ৩জন বহিষ্কার হয়ে শীর্ষে ছিল বরিশাল বোর্ড। এছাড়া ঢাকা ও দিনাজপুর শিক্ষাবোর্ডে একজন করে বহিষ্কার হয়েছে।