• ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

উজিরপুরে গুঠিয়া আওয়ামীলীগের সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯, ২১:০৯ অপরাহ্ণ
উজিরপুরে গুঠিয়া আওয়ামীলীগের সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই বিকেল ৫ টায় গুঠিয়া বন্দর আওয়ামীলীগের কার্যালয়ে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছত্তার মোল্লা। লিখিত বক্তব্যে তিনি বলেন গত ৩ ও ৪ জুলাই বরিশাল থেকে প্রকাশিত কয়েকটি দৈনিক পত্রিকা এবং অনলাইনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম মিন্টু ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাহার আলী খানসহ কয়েক জন নেতাকর্মীর বিরুদ্ধে মাদকের সাথে জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে আওয়ামীলীগ ও অঙ্গ সংঘঠনের নেতাকর্মীদের ভাবমুর্তী ক্ষুন্ন করার জন্য বিএনপির এক প্রভাবশালী নেতার আপন জন বলে খ্যাত ও একটি মাদকসেবী চক্র মিথ্যা অপপ্রচার চালিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে।

প্রকৃত পক্ষে গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী মাদক সেবন বা বিক্রি তো দুরের কথা তারা কোন অপরাধের সাথে জড়িত নেই। লিখিত বক্তব্যে আরো বলেন বঙ্গবন্ধুর কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে। সেই মোতাবেক গুঠিয়া আওয়ামীলীগের নেতাকর্মীরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সমাজ থেকে মাদক মুক্ত করতে পুলিশ প্রশাসনকে সহযোগীতা করায় ঐ কূ-চক্রিমহল ও মাদকসেবী চক্ররা একের পর এক অপপ্রচার চালিয়ে নেতাকর্মী ও আওয়ামীলীগের সম্মান ক্ষুন্ন করছে।

এসময় বক্তারা কঠোর হুশিয়ারী দিয়ে বলেন এ ভাবে অপপ্রচার চালাতে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ভাবে মোকাবেলা করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আওরঙ্গজেব হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল রহমান জগ্লু লষ্কর, সাধারণ সম্পাদক এস.এম মিন্টু, উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক আতাহার আলী খান, ইউনিয়ন যুবলীগ আহবায়ক জহিরুল আলম ভুট্টো, সেচ্ছাসেবকলীগ সভাপতিনাসির খান, সম্পাদক জাহিদ হোসেন লালন, শ্রমীকলীগ সভাপতি মনিরুল ইসলাম বাবুল, ছাত্রলীগ সম্পাদক আতিকুর রহমান রাজু প্রমূখ।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আতাহার আলী হাওলাদার, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, লষ্কর আলমগীর সহ শতাধীক নেতাকর্মী।
নাজমুল হক মুন্না