উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরের কালিহাতায় দোকান ঘরে চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের।
৭ সেপ্টেম্বর উজিরপুর মডেল থানায় একটি অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভ’ক্তভোগী পরিবার সুত্রে জানায় উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামে মানিক বাজারের ব্যবসায়ী আলামিন রাড়ীর মুদি ও চায়ের দোকানে গত বুধবার গভীর রাতে সিঁধ কেটে চোরচক্ররা প্রবেশ করে নগদ অর্থ,সৌর বিদ্যুতের ব্যাটারী,২টি সাউন্ড বক্্র সহ ১৬ হাজার টাকার মালামাল লুটে নিয়ে যায়। জানা যায় ঘটনার দিন ব্যবসায়ী আলামিন বাড়ীতে ছিল।
এ সুযোগে পরিকল্পিত ভাবে এ চুরি সংঘঠিত করেছে চোরচক্ররা। তবে স্থাণীয়দের দাবী মাদকসেবীরাই এ ঘটনার সাথে জড়িত রয়েছে। তারা মাদকের টাকা জোগান দিতে বিভিন্ন স্থানে প্রায়ই চুরি করে থাকে। চোর আতঙ্কে কালিহাতাবাসী।
এ ব্যাপারে ব্যবসায়ী আলামিনের বড় ভাই শহিদুল রাড়ী বাদী হয়ে গতকাল উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্য শিশির কুমার পাল জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজণীয় ব্যবস্থা নেয়া হবে। চুরি ডাকাতির কবল থেকে রেহাই পেতে প্রশাসনের উর্দ্বোতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।