• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আল্লামা বাবুনগরীকে বারডেম হাসপাতালে স্থানান্তর

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০১৯, ১৩:২৮ অপরাহ্ণ
আল্লামা বাবুনগরীকে বারডেম হাসপাতালে স্থানান্তর

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ঢাকার খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতাল থেকে শাহবাগ বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আল্লামা বাবুনগরীর জামাতা মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ জানান, আল্লামা বাবুনগরীর বাম পায়ে ইনফেকশন (পচন) হওয়ায় অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে হুজুরের অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে আরও উন্নত চিকিৎসা দরকার, যা খিদমায় সম্ভব হচ্ছে না। তাই চিকিৎসকদের পরামর্শে হুজুরকে বারডেম হাসপতালে আনা হয়েছে। বর্তমানে হুজুর এ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, গত শনিবার বিকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী অসুস্থবোধ করলে তাকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।