• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আরিফিন মোল্লার সুস্থতা কামনায় বরিশালে কোরআন খতম ও দোয়া মোনাজাত

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৯, ১৯:১০ অপরাহ্ণ
আরিফিন মোল্লার সুস্থতা কামনায় বরিশালে কোরআন খতম ও দোয়া মোনাজাত

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য যুববন্ধু আরিফিন মোল্লাকে দেখতে বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

আজ সকালে ঢাকার প্রতিমন্ত্রী গুলশানে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আরিফিন মোল্লাকে দেখতে যায়।

গুরুতর অসুস্থ বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য বরিশালের কৃতি সন্তান যুববন্ধু আরিফিন মোল্লার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে আওয়ামী লীগ। আরিফিন মোল্লার পরিবারও তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে।

বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য,বরিশালের কৃতি সন্তান যুববন্ধু আরিফিন মোল্লা গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে অসুস্থ হয়ে পরলে তাকে ঢাকা এপোলো হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) আরিফিন মোল্লার পারিবারের মাধ্যমে অসুস্থতার বিষয়টি জানানো হয়।

তারা আরো জানান, প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে বের হলে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে তিনি। এরপরে ততক্ষনিক তাকে ঢাকা এপোলো হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আরো অবনতি হলে সন্ধ্যায় তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা করা হয়েছে।

এদিকে যুববন্ধু আরিফিন মোল্লার সুস্থতা কামনায় বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুরে রহমানিয়া হাফিজিয়া কেরাতুল মাদ্রাসায় কোরআন শরীফ খতম ও জুম্মা বাদ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।