• ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমি যতদিন বাঁচবো মানুষের সেবায় কাজ করে যাবো- এমপি মুকুল

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০১৯, ২১:০৫ অপরাহ্ণ
আমি যতদিন বাঁচবো মানুষের সেবায় কাজ করে যাবো- এমপি মুকুল

 

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ হাসিমুখে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নিজেকে বিলিয়ে দিচ্ছেন মানবতার দূত ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। তিনি ১০ আগস্ট তার নির্বাচনী এলাকায় এসে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এর ভিত্তি প্রস্তর, নতুন বিদ্যুৎ সংযোগ এর উদ্বোধন সহ ১৫ আগষ্ট পালন করার জন্য বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণীপেশার মানুষ কে সাথে নিয়ে দিনটি যথাযথ ভাবে পালন করেন।

এর পাশাপাশি তিনি সকাল থেকে রাত অবধি জনগনের সকল রকম কথা শুনে সমাধান দেন। অসুস্থ রোগি আসলে তাদের চিকিৎসা সেবার দায়িত্ব নেন এবং অসহায় ব্যক্তি আসলে তাদের আর্থিক সহযোগিতা করেন। এমপি দীর্ঘ ৬ দিনের সফর শেষে আজ বিকালে লঞ্চযোগে ঢাকা চলে যাচ্ছেন।

উপজেলার বোরহানউদ্দিন কুতুবা ৩নং ওয়ার্ড থেকে আসা মোতাহার হোসেন জানান, আমি একটি সমস্যায় পড়ে এমপি মহোদয়ের কাছে এসেছি তিনি শুনে তার সমাধান দিয়েছে। তিনি আরোও বলেন, সকাল থেকে কিভাবে যে উনি এত ধর্য্য নিয়ে আমাদের কথা শুনে সমস্যার সমাধান দেন। আল্লাহ তুমি এরকম বড় মনের মানুষকে সুস্থ্য রেখো ভালো রেখো।

বোরহানউদ্দিন বড়মানিকা ২নং ওয়ার্ড থেকে আসা রহিমা বেগম (৫০) জানান, আমার জমি নিয়ে সমস্যা। এমপি মহোদয়ের কাছে আসলে তিনি ওসি কে বলেন দেন সঠিক বিচার করে দিতে। আমি এরকম এমপি কোন দিন দেখি নি। যে কোন লোক আসলে তার সাথে মনখুলে কথা বলতে পারে। মহান আল্লাহ যেনো ওনাকে সুস্থ্য রাখুন।

এব্যাপারে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল বলেন, জনগনের সেবা করেই আমি তিপ্তি পাই। আমার মা-বাবা নেই তাদের সেবা করেই আমি আনন্দ পাই। মানুষ যখন কোন বিপদে-আপদে পড়ে আমার কাছে আসে সাধ্যমত চেষ্টা করি তাদের কল্যাণে কাজ করতে। মানুষ না খেয়ে চিকিৎসা বিহীন মারা যাবে এটা আমাকে খুব কষ্ট দেয়। এসকল মানুষ আমাকে সন্তানের মত সব সময় দোয়া করেন। তাদের দোয়া ও ভালোবাসার বদলতে আমি বেঁচে আছি। যতদিন বাঁচবো তাদের সেবায় কাজ করে যাবো।