আমতলী প্রতিনিধি ॥
“মুক্তিযুদ্ধের চেতনায় সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ” এই লক্ষ সামনে নিয়ে বুধবার রাত নয়টায় বরগুনার আমতলী উপজেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়।
বুধবার রাত ৯টায় কমিটি গঠন উপলক্ষে ইউনিয়নের আহবায়ক সাংবাদিক পরিতোষ কর্মকারের সভাপতিত্বে ইউনিয়নের ওয়াপদা সড়কের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক যুগান্তর পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন সিকদারকে সভাপতি ও দৈনিক অর্থনীতি পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ জয়নুল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক জনকন্ঠ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ হোসাইন আলী কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলো পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিক, অর্থ সম্পাদক দৈনিক জনতার আমতলী প্রতিনিধি মোঃ ফয়সাল বারী, দপ্তর ও ক্রীড়া সম্পাদক ইন্ডেপেন্ডেন্ট টিভির বরগুনা জেলা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন ফসল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস টিভি বাংলা বরগুনা (দ:) প্রতিনিধি মোঃ হাইরাজ মাঝি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দৈনিক অধিকার এর বরগুনা জেলা প্রতিনিধি এইচ এম কাওসার, নির্বাহী সদস্য দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি পরিতোষ কর্মকার,
তারা টিভির বরগুনা জেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন ও দৈনিক মানবজমিন পত্রিকার তালতলী উপজেলা প্রতিনিধি মোঃ খাইরুল ইসলাম আকাশ।