আমতলী প্রতিনিধি ॥
আমতলীর আমড়াগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৮ ছাত্রী ফেরিওয়ালার দেওয়া খবার খেয়ে অসুস্থ হয়ে এখন তারা মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে। এলাকাবাসী ওই ফেরিনওয়ালাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। এঘটনায় এলাকায় ছেলে ধরা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এঘটনায় ৩ ফেরিওয়ালাসহ তাদের আশ্রয়দাতাকে সহ মোট ৪ জনকে ১৩ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১৯ নং আমড়াগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুরের সময় এক ফেরিওয়ালা স্কুলের সামনে আসেন এবং ৪র্থ শ্রেণির ৮ ছাত্রীকে বিনামূল্যে কয়েকটি খবারের প্যাকেট সরবরাহ করেন।
ফেরিওয়ালার দেওয়া ওই খবার খেয়ে শ্রেণি কক্ষে ঢোকা মাত্র ৫ মিনিটের মধ্যে এক এক করে ৮ ছাত্রী মাথা ঘুরে এবং বমি করে কক্ষের মেঝে লুটিয়ে পড়েন।
এসময় স্কুলেল সহপাঠী এবং শিক্ষকরা তাদের ধরাধরি করে স্কুলের টেবিল এবং বেঞ্চের উপর সুইয়ে দেন। অবস্থা বেশী খারাপ হলে তাৎক্ষনিক তাদের আমতলী হাসপাতালে নেওয়া হয়। আমতলী হাসপাতালে ভর্তিকৃত অসুস্থ শিক্ষার্থীরা হল ৪র্থ শ্রেণির বৃষ্টি, মারিয়া (১২), সুমাইয়া (৮), সাবিনা, (১০), জান্নাতী (১০), সাবিনা (১০), মিষ্টি (১০), কারিমা (৯) ও মৌসি (১০)।
অসুস্থতার এ খবর পেয়ে শত শত গ্রামবাসী এবং অভিভাবকরা স্কুলে ছুটে আসেন। এবং ফেরিওয়ালাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। অভিযুক্ত ফেরিওয়ালা মশিউর রহমানের বাড়ি সাতক্ষিরা জেলার কলারোয়া উপজেলার খোরদো গ্রামে।
তার সঙ্গে আরো ২ জন ফেরিওয়ালা রয়েছে তারা হলেন রফিকুল ও আশ্রাফুল। তাদের বাড়িও ওই একই গ্রামে। তাদের দু’জন এবং আশ্রয়দাতা কবির হোসেনকে ফোনের মাধ্যমে ঢেকে ঘটনাস্থলে আনা হয়। এঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ চন্দ্র মজুমদার অভিযুক্ত মশিউর রহমান এবং তার অন্য দুই সহযোগী রফিকুল, আশ্রাফুল ও আদ্রয়দাতা কবির হোসেনকেসহ ৪ জনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে ১ মাসের বিনা শ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।
হাসপাতাল কক্ষে শুয়ে অসুস্থ মারিয়া জানান, স্কুলের সামনে এক ফেরিওয়ালা আসেন সে আমাদের বিনা মূল্যে কয়েকটি টোষ্ট জাতীয় খবার দেন। খবার খেয়ে কিছুক্ষনের মধ্যে ক্লাশে ঢোকা মাত্র মাথা ঘুরে এবং বমি করে মাটিতে লুটিয়ে পড়ি এর পর আর কিছু বলতে পারি না।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, ঘটনার খবর পেয়ে স্কুলে পুলিশ পাঠানো হয়েছে। ভ্রাম্যান আদালতের মাধ্যমে অভিযুক্তদের কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।