বরিশালে ১আগস্ট বিকাল ৫ ঘটিকায় বরিশাল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে আদর্শ মানব কল্যাণ সোসাইটি বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আদর্শ মানব কল্যাণ সোসাইটি বরিশাল মহানগর আহবায়ক মোঃ আশিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আদর্শ মানব কল্যাণ সোসাইটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ রিয়াজ উদ্দিন, বিশেষ অতিথি আদর্শ মানব কল্যাণ সোসাইটি বরিশাল বিভাগীয় উপদেষ্টা জনাব বশির আহম্মেদ ঝুনু, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সিরাজুল ইসলাম, আদর্শ মানব কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব মায়িন মাসুদ এবং কোরআন তেলাওয়াত করেন আদর্শ মানব কল্যাণ সোসাইটি’র প্রাথমিক সদস্য মোঃ রিপন মাহমুদ ও বক্তব্য রাখেন আদর্শ মানব কল্যাণ সোসাইটি’র প্রাথমিক সদস্য মোঃ মহিউদ্দিন মিজানী, এম.এ মনির, নতুন সময় টেলিভিশন বরিশাল বিভাগীয় প্রধান আল আমিন এম তাওহীদ ও আদর্শ মানব কল্যাণ সোসাইটি কাউখালী উপজেলা আহবায়ক নুরুজ্জামান খোকন। সার্বিক তত্বাবধানে ছিলেন আদর্শ মানব কল্যাণ সোসাইটি বরিশাল মহানগর সদস্য মাইদুল ইসলাম রনি। উক্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক সদস্য মনির মীরা, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ আরিফ হাওলাদার, মলয় সাহা, আহাদ হোসেন, রিদয় খান প্রমুখ।