• ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আগৈলঝাড়া হাসপাতালে আরো ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৯, ১৮:৩৪ অপরাহ্ণ
আগৈলঝাড়া হাসপাতালে আরো ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে আরো ১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। হাসপাতালের আরএমও ডা. বখতিয়ার আল মামুন জানান, বুধবার উপজেলার আহুতিবাটরা গ্রামের কামাল হোসেন চৌধুরীর মেয়ে মীম (১৩) জ্বর নিয়ে উপজেলা হাসপাতালে আসলে তার পরীক্ষা নিরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পরে।

ডা: বখতিয়ার আল মামুন বলেন, প্রাথমিক চিকিৎসায় মীমের শরীরে ডেঙ্গু রোগ ধরা পরে।