শামীম আহমেদ॥ আগৈলঝাড়ায় বাকাল ও রত্নপুর ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্যদের শপথ পাঠ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস তার অফিস কক্ষে নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এসয় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, সহকারী কমিশরার (ভূমি) ফাতিমা আজরিন তন্নি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন ও শপথ নেয়া ইউপি সদস্যদের এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
শপথ বাক্য পাঠ করা ইউপি সদস্যরা হলেন বাকাল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পংকজ বৈষ্ণব ও রত্নপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে হাসি বেগম। দু’জনেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্মল ঘটকের মৃত্যুতে ওই ওয়ার্ডে পংকজ বৈষ্ণব ও আনোয়ার হোসেন আনুর মৃত্যুতে ওয়ার্ডে তার স্ত্রী হাসি বেগম নির্বাচিত হয়েছেন।