• ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অবশেষে রিফাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে মিন্নি

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯, ১৩:১৯ অপরাহ্ণ
অবশেষে রিফাত হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে মিন্নি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি রিফাত হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ ও বুধবার মিন্নির রিমান্ড মঞ্জুরের পর পুলিশের জিজ্ঞাসাবাদে রয়েছে মিন্নি। ইতোমধ্যেই মিন্নি রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ হত্যার পরিকল্পনার সঙ্গেও মিন্নি যুক্ত ছিলেন।