মোঃ সাইদুল ইসলাম, রাজাপুর ॥
ঝালকাঠির রাজাপুরে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ ৩ যুবককে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার টিএনটি রোড ও বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলা সদরের রাজাপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে তাজুল ইসলাম (১৯) ও জাহাঙ্গির মোল্লার ছেলে মেহেদী হাসান (১৯) এবং উপজেলার দক্ষিন রাজাপুর এলাকার মানিক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩০)। এদের মধ্যে তাজুল ইসলাম ও মেহেদী হাসানকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সোহাগ হাওলাদার।
আর সুমন হাওলাদারের বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে। যাহার মামলা নং ০৭। এদিকে উপজেলার চর শুক্তাগড় এলাকা থেকে জিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ আজাদ আলীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ।
আজাদ উপজেলার চর শুক্তাগড় গ্রামের হাজী জাফর আলীর ছেলে। পুলিশ জানায়, তাজুল ইসলাম ও মেহেদী হাসানের কাছে ৫ গ্রাম এবং সুমনের কাছে ২৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। প্রত্যেককে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়েছে।