• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৮:৩৬ অপরাহ্ণ
উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

নাজমুল হক মুন্না, উজিরপুর॥ বরিশালের উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দুই হতদরিদ্র ব্যক্তির মাঝে অটোভ্যান বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অটোভ্যান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় গড়িয়া গ্রামের রফিক গোমস্তা ও পূর্ব ধামুরা গ্রামের মিলন বিশ্বাসকে দুটি অটোভ্যান দেওয়া হয়। অটোভ্যানের মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে জীবিকা নির্বাহের সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি এএফএম সামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মনির মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান গোমস্তা, সদস্য সচিব কাইয়ুম খান, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, সাংবাদিক মো. এমদাদুল কাসেম সেন্টুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও মো. আলী সুজা বলেন, সমাজসেবা অধিদপ্তরের এ ধরনের পুনর্বাসন কার্যক্রম হতদরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।