• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

অটিস্টিক শিশুদের মাঝে নতুন বই ও শীতবস্ত্র বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৪, ১৮:৩৩ অপরাহ্ণ
অটিস্টিক শিশুদের মাঝে নতুন বই ও শীতবস্ত্র বিতরণ

বেতাগী প্রতিনিধি॥ অটিস্টিক শিশুদের লেখাপড়া নিয়ে অভিভাবকদের কষ্ট লাঘব হচ্ছে যা বলার অপেক্ষায় রাখে না। মায়ের হাত ধরে ভারসাম্যহীন শিশুটির হাসতে হাসতে বছরের প্রথমে নতুন বই পাওয়ার আকাঙ্খা নিয়ে স্কুলে যাওয়ার মুহূর্তটি কত যে আনন্দের তা শুধু তার মা-বাবাই বুঝতে পারেন।

আজ মঙ্গলবার দুপুরে বেতাগী উপজেলার দক্ষিণ করুণা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে ২০২৪ সালের নতুন বই ও শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।

জানা গেছে, ২০১৮ সালে উপজেলার দক্ষিণ করুণা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। ২০২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের ন ৫০ সেট নতুন বই ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আশ্রাব আলী, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান প্রমুখ।

এছাড়া এসময় শিক্ষার্ধীদের অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলো। বছরের শুরুতে নতুন বই ও শীতবস্ত্র কম্বল পেয়ে আনন্দিত হয়েছে শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।