বিডি ক্রাইম ডেস্ক ॥
বাংলাদেশ পুলিশের ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা সবাই অতিরিক্ত পুলিশ সুপার বা অ্যাডিশনাল এসপি পদমর্যাদার। সম্প্রতি আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সিআইডি, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল আহমেদ। তাকে বদলি করে আরএমপি রাজশাহীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। অন্যান্যদের মধ্যে- এসএমপি সিলেটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীরকে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউছুফকে পুলিশ হেডকোয়ার্টার্সে, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়কে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, নোয়াখালীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনিকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আবদুর রহীমকে নোয়াখালীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, বিপিএ সারদা রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার লায়লা ফেরদৌসীকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।
একই সঙ্গে, রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে সিআইডি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, এপিবিএন সদর দপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার সংযুক্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে, পটুয়াখালী জেলার কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন আহম্মদকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, মো. মোশাররফ হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মুঈদকে এপিবিএন সদর দপ্তর ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, চতুর্থ এপিবিএন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলামকে লালমনিরহাটের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ শাহরীয়ারকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, অ্যান্টিটেরোরিজম ইউনিট ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।