• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে ১৫ আগস্টের আলোচনা সভা

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০১৯, ২২:৪৫ অপরাহ্ণ
শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে ১৫ আগস্টের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শহীদ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ৭১ এর পরাজিত ঘাতকরা ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে দেশকে পিছিয়ে ফেলেছিলো।

তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ শাসনের দায়িত্ব নিয়ে আজ বিশ্বে বাংলাদেশকে একটি উন্নয়নের মডেলে পরিনত করেছে। বঙ্গবন্ধুর নোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে সর্বক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজ বাংলাদেশের মানুষ ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনায় জড়িতদের ঘৃনা প্রকাশ করছে। বক্তারা বলেন, দেশ স্বাধীনের পর মাত্র সাড়ে ৩ বছরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে এগিয়ে নিতে শুরু করেছিলো, তিনি বেঁচে থাকলে আজ সত্যিকার অর্থে সোনার বাংলায় পরিনত হতো।

ঘাতকরা এটা বুঝতে পেরে বঙ্গবন্ধু সহ তার পরিবারকে হত্যা করেছিলো। কিন্তু এদেশের মানুষ বৃঝতে পেরেছে তার স্বপ্ন বান্তবায়ন করতে পারবে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তাই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বার বার তাকে ক্ষমতায় নিচ্ছে, আর দেশ আজ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

তাই আজ পাকিস্তানের প্রধান ইমরান খানও বলেছেন, শেখ হাসিনার মত একজন বুদ্ধিদীপ্ত মানুষ পাকিস্তানে থাকলে এই দেশটিকে এগিয়ে নেয়া দ্রুত সম্ভব হতো।

সকাল ১১টায় প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে ক্লাবের সহ-সভাপতি এম.এম আমজাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা।

সভায় স্বাগত বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, আরো বক্তব্য দেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড, গোলাম আব্বাস চৌধুরী দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড, মানবেন্দ্র বটব্যাল, এ্যাড. তপন চক্রবর্তী প্রমূখ।

এর আগে প্রেসক্লাব চত্বরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনায় ছিলেন, ক্লাবের সদস্য, সাংবাদিক সাইফুর রহমান মিরন।

পরে তবারক বিতরন করা হয়।