আরশাদ মামুন, লালমোহন ॥ ভোলার লালমোহন পৌর শহরে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। কতিপয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি অসাধু সিন্ডিকেট এ অবৈধ স্থাপনা গড়ে তোলেন। যার ফলে ভেস্তে যাচ্ছিল ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের ক্লীন লালমোহন গ্রীন লালমোহন গড়ার স্বপ্ন।
জনগনের স্বার্থে নিজের স্বপ্ন বাস্তবায়নে অনিয়ম অবৈধ কর্মে জেহাদ ঘোষনা করেন এমপি। যার ধারাবাহিকতায় গত ১৬ আগষ্ট দিনভর পৌর শহরের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।
সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে এমন উদ্যোগে সংসদ সদস্য শাওন তথা অভিযানকে সাধুবাদ জানিয়েছেন লালমোহনের সর্বস্থরের জনগন।