• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

মক্কায় আরো এক বাংলাদেশি হাজির মৃত্যু হাজির মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০১৯, ১৪:১০ অপরাহ্ণ
মক্কায় আরো এক বাংলাদেশি হাজির মৃত্যু হাজির মৃত্যু

মক্কায় হজ শেষে অবস্থানরত শেখ মতিয়ার রহমান (৫৬) নামে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত চলতি বছর সৌদি আরবে হজের আগে ও পরে মোট ১০১ হজযাত্রী মারা গিয়েছেন।

শনিবার (২৪ আগস্ট) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা শেখ মতিয়ার রহমান পবিত্র মক্কা আল-মুকাররমায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পাসপোর্ট নম্বর ইএ-০০৫৫৯৬৪১।

তিনি গত ৪ আগস্ট বেসরকারি লিমা ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদি এয়ারলাইন্সের এসবি ৩৮২৩ ফ্লাইটযোগে হজ পালন করতে যান।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে জানা গেছে, সৌদি আরবে এ বছর মৃত ১০১ হজযাত্রীর মধ্যে পুরুষ ৮৫ ও নারী ১৬ জন। এর মধ্যে শুধুমাত্র মক্কায় ৯০, মদিনায় ১০ ও জেদ্দায় একজন মারা যান।