• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ভোলায় কোস্টগার্ডের আন্তঃজোন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৯, ১৫:০৭ অপরাহ্ণ
ভোলায় কোস্টগার্ডের আন্তঃজোন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

ভোলা প্রতিনিধি ॥
ভোলায় কোস্টগার্ড আন্ত:জোন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৪ অগাস্ট) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের আয়োজনে ভোলার শহরের গজনবী স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার এসএমমঈন উদ্দিন।

উদ্বোধনী খেলায় দক্ষিণ জোন ভোলা ও বিসিজি বেইজ অগ্রযাত্রা পটুয়াখালী দল মুখোমুখি হয়। এ খেলায় উভয় পক্ষ ১/১ গোলে ম্যাচ ড্র করে।

এ প্রতিযোগিতায় দক্ষিণ জোন ভোলা, বিসিজি বেইজ অগ্রযাত্রা পটুয়াখালী, পূর্ব জোন চট্টগ্রাম, পশ্চিম জোন মমলা ও ঢাকা জোনসহ মোট পাঁচটি দল অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতায় ২১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৯ আগস্ট এ প্রতিযোগিতার ফাইনাল খেলা একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার এসএমমঈন উদ্দিন বলেন, বাংলাদেশ কোস্টগার্ড সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোস্টগার্ড সদস্যদের মনোবল আরও শক্ত করতে এ ম্যাচের আয়োজন করা হয়েছে।