• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

বেতাগীতে বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ১২, ২০১৯, ১৭:১৭ অপরাহ্ণ
বেতাগীতে বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

স্বপন কুমার ঢালী , বেতাগী॥

বরগুনার বেতাগীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১২ জুলাই) সকাল ১১টায় বেতাগীর পাশ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলার ৪ নং দেওউলী ইউনিয়নের ডোকলাখালি গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত দিনমজুর শাহেব আলী (৫০) সকালে গাছ কাটার ডোকলাখালি গ্রামে যায়। সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে গাছের সাথে বিদ্যুতের সংস্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত শাহেব আলী বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা কদমআলী হাওলাদারের ছেলে। বেতাগী উপজেলা পরিষদ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগীতা করার আশ্বস্ত করেন।