• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বাউফলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৯, ২০:১৭ অপরাহ্ণ
বাউফলে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের আতশখালী গ্রামের একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সকালে ওই গ্রামের একটি কালভার্টের নিচে খালের পানিতে যুবকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।

পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।